খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনায় দোয়া মাহফিল

খুলনা ব্যুরো

সারাবাংলা

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনা মহানগর সদর থানাধীন

2026-01-08T19:58:50+00:00
2026-01-08T19:58:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনায় দোয়া মাহফিল
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ১১১)
X

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খুলনা মহানগর সদর থানাধীন টুটপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালযয়ে আছর বাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম মঞ্জু।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জনাব নজরুল ইসলাম মঞ্জু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের প্রতি তাঁর আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক, যাঁর নেতৃত্ব ও আদর্শ বিএনপির নেতাকর্মীদের প্রেরণা জোগায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, খুলনা  মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খুলনা মহানগর কৃষক দলের নেতা আখতারুজ্জামান তালুকদার সজিব, খুলনা সদর থানা মহিলা দলের সভাপতি হালিমা খাতুনসহ ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দোয়া করেন। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy