প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:০৬ পিএম (ভিজিট : ৭২)

X
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বরিশালের হিজলায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮জানুয়ারি) হিজলা উপজেলা পরিষদ মাঠে বিকাল ৪টার সময় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হিজলা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলতাব হোসেন খোকনের সঞ্চালনায়, সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা বিএনপি'র সদস্য সচিব এডভোকেট দেওয়ার মনির হোসেন, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বরিশাল ৪( হিজলা মেহেন্দিগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ রাজিব হাসান।
প্রধান অতিথির বক্তব্যে রাজিব হাসান বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, সাহসী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। সীমাহীন ত্যাগ ও বেদনা সত্ত্বেও তিনি কখনো স্বৈরাচারী শাসকের কাছে মাথা নত করেননি। তার রাজনৈতিক জীবন ও সংগ্রাম এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। গোটা দেশ গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে।
তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অভিযোগ করে আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রেখে ‘স্লো পয়জনিং’-এর মতো অমানবিক প্রক্রিয়ায় তাঁকে হত্যা করা হয়েছে। এটি শুধু একজন নেত্রীর নয়, গণতন্ত্রের ওপরও সরাসরি আঘাত। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। আগামী দিনের দেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ গড়তে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সকলকে কাছে উদাত্ত আহ্বান জানান।
বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও তার সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় উপজেলা পরিষদের পেশ ইমাম।