নির্বাচন ও গণভোট সামনে রেখে গোপালগঞ্জে প্রশাসনের মতবিনিময়

মুকসুদপুর প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গোপালগঞ্জে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার

2026-01-09T16:35:24+00:00
2026-01-09T16:35:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন ও গণভোট সামনে রেখে গোপালগঞ্জে প্রশাসনের মতবিনিময়
মুকসুদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : ১৪২)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গোপালগঞ্জে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আরিফ-উজ-জামান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জনাব মো. আজমল হোসেন। তিনি নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আইনানুগভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং নির্বাচনকালীন নিরপেক্ষতা, স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি, মাঠ প্রশাসনের ভূমিকা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটগ্রহণ প্রক্রিয়ার সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

সভায় জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy