প্রতি শনিবার বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম চলমান থাকবে: জোন অধিনায়ক

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

সারাবাংলা

বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি'র মাটিরাঙ্গা সেনা জোনের নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মাটিরাঙ্গার প্রত্যন্ত অঞ্চল ওয়াছু

2026-01-10T12:00:01+00:00
2026-01-10T12:00:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রতি শনিবার বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম চলমান থাকবে: জোন অধিনায়ক
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১২:০০ পিএম   (ভিজিট : ৯২)
X

বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি'র মাটিরাঙ্গা সেনা জোনের নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মাটিরাঙ্গার প্রত্যন্ত অঞ্চল ওয়াছু রাবার বাগান এলাকার জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিদর্শনে গিয়ে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি, এ কথা বলেন। 

এ সময় জোন অধিনায়ক আরও বলেন, এই তীব্র শীতে সর্দি, কাশি, ঠান্ডা, হাঁপানি ও নিউমোনিয়ার প্রকোপ বেরে থাকে। তাই মাটিরাঙ্গার অসহায় দুস্থ  জনসাধারণের কথা চিন্তা করে এখন প্রতি শনিবার জোন এলাকার বিভিন্ন স্থানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম চলমান থাকবে। আমাদের এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সু-সম্পর্ক বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে।

শনিবার (১০ জানুয়ারী) সকালে মাটিরাঙ্গা জোন আওতাধীন ওয়াছু রাবার বাগান এলাকায় মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রেজবী প্রায় দুই শতাধিক পাহাড়ি বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।

এ সময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি উপস্থিত সকলের সাথে কৌশল বিনিময় করেন।

মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায়  সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভো‌গিরা মাটিরাঙ্গা সেনা জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সেনাবাহিনীর সাফল্য কামনা ক‌রেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy