ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফৌজদারহাট ডিসিপার্কে মাসব্যাপী ফুল উৎসব ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল এর শুভ উদ্বোধন

2026-01-10T13:25:44+00:00
2026-01-10T13:31:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১:২৫ পিএম  আপডেট: ১০.০১.২০২৬ ১:৩১ পিএম  (ভিজিট : ৮০)
X

চট্টগ্রামের সীতাকুণ্ডে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল এর শুভ উদ্বোধন করা হয়েছে।

১৪০প্রজাতির লক্ষাধিক দেশি-বিদেশি ফুলের সমারোহে আজ শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ফুল উৎসবের অনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় এর সিনিয়র সচিব মোঃ এহছানুল হক।

জানা গেছে, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলাধীন সলিমপুর মৌজার সাগর উপকূলে অবস্থিত ১৯৪একর জমির উপর গড়ে উঠা ফৌজদারহাট ডিসি পার্কটি। প্রতি বছরের মত এবছরও ডিসি পার্কে চতুর্থবারের মতো দেশের বৃহত্তম ফুল উৎসব “চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬” এর আয়োজন করা হয়। মাসব্যাপী এ আয়োজনে রয়েছে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ। তবে এবার ডিসি পার্কে নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি, ফ্লাওয়ার টি।

ফুলের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার পাশাপাশি এই উৎসবে দর্শনার্থীরা প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। 

এ ছাড়া অন্যান্য আকর্ষণ গুলোর মধ্যে রয়েছে মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ। এছাড়াও এ উৎসবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রচারণার একটি বিশেষ স্টল থাকবে। আজ শুক্রবার থেকে শুরু হওয়া মাসব্যাপী এ ফুল উৎসব চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।  
  
চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রাম পুলিশ কমিশনার সিএমপি হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।
 
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান, সৈয়দ মাহবুবুল হক, মোঃ শরীফ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড থানার ওসি মোঃ মাহিনুল ইসলাম সহ প্রশাসনের অন্যান্য  কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy