আমতলীতে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে খুন

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার আমতলী উপজেলার ৪নং হলোদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জহিরুল সিকদার

2026-01-10T16:19:29+00:00
2026-01-10T16:19:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমতলীতে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে খুন
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৪:১৯ পিএম   (ভিজিট : ৯৩)
X

বরগুনার আমতলী উপজেলার ৪নং হলোদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জহিরুল সিকদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (দুপুরে) এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত মুনসুর সিকদারকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর তক্তাবুনিয়া গ্রামের ফরিদ সিকদারের সঙ্গে তার চাচাতো ভাই মুনসুর সিকদারের দীর্ঘদিন ধরে ১০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদ সিকদার ওই জমিতে চাষ করতে গেলে বিষয়টি জানতে পেরে মুনসুর সিকদার একটি ছুরি নিয়ে তাকে ধাওয়া করেন। একপর্যায়ে মুনসুর ছুরি নিক্ষেপ করলে তা ফরিদের পায়ে লাগে।

ফরিদের ডাকচিৎকার শুনে চাচাতো ভাই জহিরুল সিকদার তাকে রক্ষা করতে এগিয়ে আসেন এবং মুনসুরকে নিবৃত করার চেষ্টা করেন। এ সময় মুনসুর সিকদার জহিরুলের পেটে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী সজিব সিকদার বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, জহিরুল সিকদারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার পেটে ছুরিকাঘাতের স্পষ্ট চিহ্ন ছিল।

খবর পেয়ে আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মুনসুর সিকদারকে আটক করে এবং ব্যবহৃত ছুরি জব্দ করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy