দেশেই লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রম সফল করতে হবে: উপদেষ্টা নূরজাহান বেগম

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

দেশেই লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রম সফল করতে হবে আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। সরকার

2026-01-10T17:20:07+00:00
2026-01-10T17:20:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশেই লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রম সফল করতে হবে: উপদেষ্টা নূরজাহান বেগম
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:২০ পিএম   (ভিজিট : ৫৭)
X

দেশেই লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রম সফল করতে হবে আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। সরকার এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে।

দেশের রোগীদের যাতে প্রতিবেশী দেশসহ দেশের বাইরে চিকিৎসা সেবা নিতে যেতে না হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। চিকিৎসক সমাজকে চিকিৎসাসেবার উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে দেশটাকে সম্মান ও মর্যাদার স্থানে সুপ্রতিষ্ঠিত করতে হবে।  

ভারত ৫০০০ আর পাকিস্তান ৫০০ লিভার ট্রান্সপ্লান্ট করে বছরে। নেপালও করে। পাকিস্তানের একজন চিকিৎসক আমাকে জানান তিনি ১২০০ লিভার ট্রান্সপ্লান্ট নিজে করেছেন। বর্তমানে ১২টা সেন্টারে ট্রান্সপ্লান্ট তিনি করেন। তারা পারলে আমরা কেন পারব না। উদ্যোগ নিতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে আমরা সফল হবোই।  আমরা কোনো দেশের গলগ্রহ হয়ে থাকতে চাই না। আমাদের দেশের মানুষকে যেন চিকিৎসাসেবার জন্য প্রতিবেশি দেশে যেতে না হয় সেটা নিশ্চিত করা প্রয়োজন। 

শুক্রবার সন্ধ্যায় বিজয় স্মরণীর রাজধানীর মিলিটারি মিউজিয়াম এম্ফিথিয়েটারের একটি রেস্ট্রুরেন্টে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির ৩১তম বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার উপলক্ষে অনুষ্ঠিত প্রি-কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসসব কথা বলেন।  

অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম মোহছেন, সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ প্রমুখসহ সোসাইটির সদস্যবৃন্দ ও দেশী বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কাওয়ালি সঙ্গীত পরিবেশনের মাধ্যমে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy