‘বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের মতো আগষ্ট বিপ্লবীরাও ভাতা পাবে’

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

2026-01-10T18:29:28+00:00
2026-01-10T18:29:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের মতো আগষ্ট বিপ্লবীরাও ভাতা পাবে’
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ১০৬)
X

কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান সাহেব মনে করেন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে মুক্তিযোদ্ধাদেরকে বর্তমানে যেভাবে সম্মানী দেয়া হয় তেমনি আগষ্ট বিপ্লবে যারা শহিদ হয়েছেন তারাও সম্মানী ভাতা পাবেন। 

তিনি বলেন, গত সতেরো বছর দেশে খেলাধুলাও রাজনীতিকরন করা হয়েছিল। তখন আওয়ামী লীগপন্থী না হলে ভালো খেলোয়ার হওয়ার পরেও ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল টিমে অংশগ্রহন করতে পারতেন না। খেলোয়াড়রা আমাদের দেশের গর্ব। কারন এই খেলোয়াড়রা যখন খেলার জীবন শেষ করে অবসরে যায় তখন তাদের অনেককে অর্থের কষ্টে জীবন পার করতে হয়। এই কারনে আমাদের নেতা তারেক রহমান খেলোয়ার ও খেলাধুলাকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন। উনি মনে করেন স্কুল পর্যায়ে আন্ত: স্কুল খেলা ও কলেজ পর্যায়ে যে আন্ত: কলেজ বন্ধ হয়ে গিয়েছিলো উনি এগুলো আবার চালু করবেন। 

দুলু বলেন, একজন ন্যাশনাল বা ইন্টারন্যাশাল খেলোয়ার অবসর নিলে যেন সরকারি ভাতা পান তার ব্যবস্থা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে করা হবে। 

তিনি শনিবার নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি -২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এ সময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল  ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর আহবায়ক বাদশা আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাকিবুল হাসান ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফয়জুল হক শামিম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy