দলীয় সিদ্ধান্ত অমান্য করলে দল থেকে বহিষ্কার করা হবে: জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

দলের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বাইরে কোন কাজ করলে দল থেকে তাদের বহিষ্কার করা হবে। দেশের স্বার্থে

2026-01-11T12:30:05+00:00
2026-01-11T12:30:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দলীয় সিদ্ধান্ত অমান্য করলে দল থেকে বহিষ্কার করা হবে: জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১২:৩০ পিএম   (ভিজিট : ১০২)
X

দলের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বাইরে কোন কাজ করলে দল থেকে তাদের বহিষ্কার করা হবে। দেশের স্বার্থে দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। 

শনিবার (১০ জানুয়ারি)  বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক রহমত উল্লাহ পলাশ এসব কথা বলেছেন।

উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে প্রধান আলোচক ছিলেন, জেলা সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস সহ অন্য অন্যরা। 

মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ। সবশেষে তাবারক বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy