প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১২:৪৬ পিএম (ভিজিট : ৩৫৪)

X
চট্টগ্রামের আনোয়ারা পূজা উদযাপন পরিষদের সাথে বিএনপি ও ধানের শীষের প্রার্থী সরওয়ার জামাল নিজামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় নগরের বাসভবন প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্মল শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক প্রকৃতি রঞ্জন দত্ত, আনোয়ারা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সাগর মিত্র, সদস্য সচিব প্রদীপ ধর, আনোয়ারা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুশীল ধর, লায়ন দিলীপ কুমার শীল, কাজল বোস, তমাধর, মেখলেন মিত্র স্বপন মিত্র, কাজল মিত্র, প্রকাশ সরকার, মিলকি চৌধুরী, আনন্দমোহন দত্ত, কৃষ্ণপদ দাস, প্রদীপ চৌধুরী ও রতনশীল প্রমুখ।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন ও সাহওয়াজ জামাল নিজাম সনি। মত বিনিময় সভায় সরওয়ার জামান নিজাম বলেন আমার পরিবার অতীতে কোনো অপকর্মের সাথে জড়িত ছিল না। ভবিষ্যতেও অপকর্মের সাথে জড়িত থাকবে না। আপনাদের অধিকারের প্রতি সব সময় সচেতন ছিলাম ভবিষ্যতেও থাকবো। এমপি থাকাকালীন অন্যায় ভাবে হিন্দুদের সম্পত্তি কেউ দখল করতে পারেনি। ভবিষ্যতে কাউকে দখল করতে দেয়া হবে না। নির্বিঘ্নে নির্ভয়ে আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন। তিনি আরো বলেন বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান দেশকে সমৃদ্ধি ও উন্নয়নে পরিকল্পনা নিয়েছেন।