ঝিনাইদহে বি.সি.ডি.এস' এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
হরিনাকুন্ড (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ২:১০ পিএম (ভিজিট : ১৬৪)

X
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতি ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২জানুয়ারি) সকাল ১০টায় জোহান ড্রিম ভ্যালি পার্ক সম্মেলন কক্ষে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় পরিচালক ও জেলা বিসিডিএস এর সভাপতি মোঃ আক্তারুজ্জামান এর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি জেলা বিসিডিএস মোঃ আব্দুল হান্নান মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএ মজিদ।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ে কেমিস্টস গণ।