ডিএমপির বিশেষ আদালতে ডিসেম্বরে ৪১৪৪ মামলা নিষ্পত্তি

অনলাইন ডেস্ক

অন্যান্য

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে ২০২৫ সালের ডিসেম্বর মাসে ২৯৮৪টি

2026-01-11T14:35:31+00:00
2026-01-11T14:35:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিএমপির বিশেষ আদালতে ডিসেম্বরে ৪১৪৪ মামলা নিষ্পত্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ২:৩৫ পিএম   (ভিজিট : ৬৫)
X

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে ২০২৫ সালের ডিসেম্বর মাসে ২৯৮৪টি ফৌজদারি মামলা ও ১১৬০টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে গ্রেফতারকৃত ৫৬২৯ জনের মধ্যে ২৭৭৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

ডিএমপি মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।


আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, গত ডিসেম্বর মাসে ডিএমপির মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ ৫৬২৯ জনকে গ্রেফতার করে। এসব মামলায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে ২৯৮৪টি মামলা নিষ্পত্তি করা হয়। এ সময় ১৪ লাখ ৬৬ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৭৭৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

অন্যদিকে, গত ডিসেম্বর মাসে ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক মতিঝিল ট্রাফিক বিভাগে ১৭৩১টি মামলা করা হয়। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক চলতি মাসে ৩১৮টি মামলাসহ সর্বমোট ১১৬০টি মামলা নিষ্পত্তি করা হয় এবং ৬ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যেসব অপরাধের জন্য লঘু শাস্তির বিধান রয়েছে, সেসব অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।






Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy