আটঘরিয়ার অবৈধ মিনি তেল পাম্পের ছড়াছড়ি

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন বাজার এলাকা মিনি তেল পাম্পে ভরপুর। এসব অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই আটঘরিয়ার একদন্ত বাজার থেকে

2026-01-11T16:13:08+00:00
2026-01-11T16:13:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটঘরিয়ার অবৈধ মিনি তেল পাম্পের ছড়াছড়ি
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৪:১৩ পিএম   (ভিজিট : ২৮)
X

পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন বাজার এলাকা মিনি তেল পাম্পে ভরপুর। এসব অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই আটঘরিয়ার একদন্ত বাজার থেকে জামায়াত পরিচালিত “বিসমিল্লাহ মিনি তেল পাম্প” ও একই বাজার থেকে মুরাদ এন্টারপ্রাইজ নামক ২ কোম্পানিকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা এবং উভয় প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদাল।

উল্লেখ্য, মাত্র কিছুদিন আগে একদন্ত বাজারে বিসমিল্লাহ মিনি তেল পাম্প উদ্বোধন করেন পাবনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল এবং জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম। এই মিনি তেল পাম্পটি পরিচালিত হচ্ছিল জামায়াত সমর্থক দ্বারা। এছাড়া একই বাজারে “মুরাদ এন্টারপ্রাইজ” নামে অপর একটি মিনি তেল পাম্প সহ অধিকাংশ বাজারে অবাধে বিনা অনুমতিতে এ ধরনের তেল বিক্রির দোকান গড়ে উঠেছে। একইভাবে মুরাদ এন্টারপ্রাইজকেও ২০ হাজার টাকা জরিমানা ও দোকান সিলগালা করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে গত ৮ জানুয়ারি একদন্ত বাজারে আকস্মিকভাবে অভিযান চালিয়ে জামায়াত পরিচালিত এই অবৈধ মিনি তেল পাম্প সিলগালা করা হয়। জানা গেছে এসব মিনি তেল পাম্পের জন্য জেলা প্রশাসক বা পেট্রোলিয়াম কর্পোরেশন বা কোন কর্তৃপক্ষের কোন অনুমতি নেই। এ কারণে এই অবৈধ তেল বিক্রির প্রবণতা বেড়ে যাচ্ছে যা আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে। জেলা শহর থেকে নিভৃত এলাকায় এখন নজর নজরদারি বাড়ানো হয়েছে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy