টাঙ্গাইল ৮ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কৃষক

2026-01-11T17:05:41+00:00
2026-01-11T17:05:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইল ৮ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ৪৮)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এ ঘোষণা দিয়ে স্থানীয় নেতাকর্মীদের তার পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, এবারের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খান মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন। তার সমর্থকদের বিরুদ্ধে সখীপুরের বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবীবের ওপর হামলার অভিযোগও তোলেন তিনি। এ ছাড়া গত রমজান মাসে কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিল করতে না দেওয়ার ঘটনাকেও আহমেদ আযম খানের বিরোধিতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, 'আমরা তারেক রহমানের পক্ষে জাতীয় রাজনীতিতে অবস্থান নিলেও এই আসনে আহমেদ আযম খানের বিরোধিতা করব। তিনি এমপি হলে সখীপুর–বাসাইলের উন্নয়ন হবে না, বরং এলাকার ও আমাদের দলের ক্ষতি হবে। সে কারণে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর এমপি হলে অন্তত আমাদের ক্ষতি হবে না।'

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান কাদের সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাত করা প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন- মুক্তিযুদ্ধের তোমাদের সময় নেতৃবৃন্দরা যে অন্যায় করেছে তারা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ যেভাবে মাফ করে পুরো বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে মানুষের কাছে মুক্তিযুদ্ধে তোমাদের ভূমিকার জন্য মাফ চাইলে আমি তোমাদের সবচেয়ে পক্ষের লোক হতাম। কিন্তু আমি তো স্বাধীনতা বিরোধী পক্ষে থাকতে পারিনা। আমি মুক্তিযোদ্ধা। দেশকে স্বাধীন করেছি। আমি স্বাধীনতাকে বুকে নিয়ে কবরে যেতে চাই। 
কাদের সিদ্দিকী তার বড় ভাই লতিফ সিদ্দিকীর নির্বাচন প্রসঙ্গে বলেন, মুক্তিযুদ্ধের কথা বলা যায় এইজন্য আমি  বড় ভাই লতিফ সিদ্দিকীকে (টাঙ্গাইল-৪) কালিহাতি থেকে নির্বাচনে দাঁড়াতে বলেছি। এতে আমার রাজনীতি থাকুক আর নাই থাকুক। ‎আমি নির্বাচনে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলার জন্য কালিহাতীতে প্রচারে দলীয়ভাবে সাপোর্ট দিয়েছি। 

আলোচনার একপর্যায়ে তিনি শেখ হাসিনার রাজনৈতিক পতন নিয়ে মন্তব্য করে বলেন, আল্লাহকে না মানার কারণেই তার পতন হয়েছে।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, গাজীপুর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুর রহমান, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার, কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ইথার সিদ্দিকী এবং বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত খান টিপু।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ দলীয়ভাবে অংশ নিচ্ছে না। এরই মধ্যে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন দল থেকে অব্যাহতি নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের পক্ষে ভোট চাওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy