‘যারা নির্বাচন বন্ধ করতে চায়, তারাই ওসমান হাদিকে খুন করেছে’

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

যারা নির্বাচন বন্ধ করতে চায়, তারা চট্টগ্রামে এরশাদ উল্লাহর প্রচারে এবং ঢাকায় শরীফ ওসমান বিন হাদির ওপর হামলা

2026-01-11T17:43:43+00:00
2026-01-11T17:43:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘যারা নির্বাচন বন্ধ করতে চায়, তারাই ওসমান হাদিকে খুন করেছে’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৮৩)
X

যারা নির্বাচন বন্ধ করতে চায়, তারা চট্টগ্রামে এরশাদ উল্লাহর প্রচারে এবং ঢাকায় শরীফ ওসমান বিন হাদির ওপর হামলা করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান।

রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহ সাহেবের গণসংযোগে গুলিবর্ষণ হয়েছে, একজন মারা গেছে। তারপর ঢাকায় ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত বরণ করেছেন।

“আমরা এসমস্ত ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নিতে পারি না। আমরা মনে করি, এটা নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্যে কোনো না কোনো মহল, যারা নির্বাচন করতে চায় না, যারা নির্বাচনকে বন্ধ করতে চায়, তাদের কাজ।”

তিনি বলেন, “প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, যারা অস্ত্রধারী সন্ত্রাসী, বেআইনি কর্মকাণ্ড করে তাদেরকে কঠোরভাবে আইনের আওতায় এনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। এটা প্রশাসনের দায়িত্ব। প্রার্থী হিসেবে প্রশাসনকে যেটুকু সহযোগিতা করার সেটুকু আমরা করতে চাই।”

এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন হবে জানতে চাইলে আবু সুফিয়ান বলেন, “একসময় নির্বাচনটা ছিল একটা উৎসব। ঈদের মত আনন্দ নিয়ে সবাই সপরিবারে ভোট কেন্দ্রে যেত। কিন্তু বিগত দিনে জনগণের ওপর আস্থা হারিয়ে বিগত সরকার সেই ভোটের দিনকে আতঙ্কের দিনে পরিণত করেছিল, গুলি বোমা ককটেল এগুলো ফাটিয়ে।

“সেই কালো অধ্যায় থেকে বেরিয়ে নতুন অধ্যায় সৃষ্টি করতে চাই। মানুষের মধ্যে নির্বাচনে অংশগ্রহণের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি।”

বিএনপির এই প্রার্থীর মতে, অন্য সব ভোটের চেয়ে এবার বেশি মানুষ ভোটকেন্দ্রে যাবে। তার প্রত্যাশা, উৎসমবুখর ও আনন্দঘন পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবার ঘরে ফিরতে পারবে এবং জনগণের প্রদত্ত ভোটের ফলাফল প্রকাশিত হবে।

চট্টগ্রাম-৯ আসনে ইতোমধ্যে জামায়াত প্রার্থীর পক্ষে বাসাবাড়িতে গিয়ে প্রচার চালানো হচ্ছে তুলে ধরে এক সাংবাদিক জানতে চান বিএনপি পিছিয়ে কি না?

জবাবে আবু সুফিয়ান বলেন, “জামায়াত ও এনসিপির কেউ যদি ভোট চেয়ে থাকেন, তাহলে তারা অপরাধ করেছেন। আমরা আচরণবিধি মেনে ২২ তারিখ থেকে প্রচারে যাব। তবে হ্যাঁ মানুষের সাথে আমাদের সম্পর্কটা একদম গভীরে। নির্বাচনে প্রচারণায় এখনো না গেলেও আমরা ওনাদের চেয়ে এগিয়ে আছি।”

নগরীর জামালখানে একটি রেস্টুরেন্টে মতবিনিময়ের এই আয়োজনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী আবুল হাশেম বক্কর, নগর বিএনপি নেতা শামসুল আলম, আহমদুল আলম চৌধুরী রাসেল ও এস এম সাইফুল আলম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy