বেনাপোলে বিদেশি পিস্তলসহ যুবক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার

2026-01-11T19:28:59+00:00
2026-01-11T19:28:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেনাপোলে বিদেশি পিস্তলসহ যুবক আটক
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ৪৬)
X

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ জানুয়ারি ২০২৬) ভোর ৫টা ১৫ মিনিটে র‍্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল বেনাপোল পোর্ট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একজন অস্ত্রধারী যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম মো. সাকিব হাসান (২১)। তিনি বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আসলাম আলী।

র‍্যাব জানায়, অভিযানের সময় আসামির বসতঘরের শয়নকক্ষ তল্লাশি করে খাটের তোষকের নিচ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলের একটিতে ‘MADE IN JAPAN’ এবং অপরটিতে ‘MADE IN U.S.A’ লেখা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত যুবক অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে বলে জানায় র‍্যাব। এ ঘটনায় সে আর্মস অ্যাক্ট ১৮৭৮ এর ১৯(ক)/১৯(চ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং তাকে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy