আপিলের প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন গাজীপুরের ৫ প্রার্থী

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির প্রথম দিনে গাজীপুরের পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার বাতিলের

2026-01-11T20:49:19+00:00
2026-01-11T20:49:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আপিলের প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন গাজীপুরের ৫ প্রার্থী
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ৫৩)
X

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির প্রথম দিনে গাজীপুরের পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে তাঁরা প্রার্থিতা ফিরে পান।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চারজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রার্থীদের দাখিল করা কাগজপত্র ও আপিলের যুক্তি পর্যালোচনা শেষে কমিশন তাঁদের মনোনয়ন বহাল রাখার সিদ্ধান্ত নেয়।

যেসব প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন, তারা হলেন—গাজীপুর–১ আসনের জাতীয় পার্টির প্রার্থী এস এম শফিকুল ইসলাম, গাজীপুর–২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন সরকার, গাজীপুর–৩ আসনের ইসলামী ঐক্য জোটের প্রার্থী মুফতি শামীম আহমেদ, গাজীপুর–৫ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. রুহুল আমীন এবং একই আসনের জাতীয় পার্টির প্রার্থী ডা. মো. সফিউদ্দিন সরকার।

এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা হলে শুনানি শেষে কমিশন তাদের পক্ষে রায় দেয়।

গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, ইতোপূর্বে গাজীপুরে পাঁচটি আসনে জমাদানকৃত মনোনয়নপত্র গুলো হতে বিভিন্ন কারণে ১৯ টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে তারা মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে আপিল শুনানির প্রথম দিনে তাদের মধ্যে পাঁচ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy