দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে গ্রামবাসীর উদ্যোগে মনতলায় রাস্তা নির্মাণ

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী অবস্থায় থাকা মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনতলা গ্রামের একটি গুরুত্বপূর্ণ

2026-01-11T20:52:56+00:00
2026-01-11T20:52:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে গ্রামবাসীর উদ্যোগে মনতলায় রাস্তা নির্মাণ
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ২৬১)
X

দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী অবস্থায় থাকা মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনতলা গ্রামের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা সম্প্রতি স্থানীয়দের উদ্যোগ ও অর্থায়নে চলাচলের উপযোগী করা হয়েছে। প্রায় ৯০০ ফুট দীর্ঘ এই রাস্তাটি মাটি ভরাটের মাধ্যমে নির্মাণ করা হয়।

এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে রাস্তাটিতে কোমরসমান পানি জমে যেত। ফলে স্কুল, কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত দুই শতাধিক শিক্ষার্থীর নিয়মিত যাতায়াত ব্যাহত হতো। একই সঙ্গে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া, কৃষিপণ্য পরিবহন এবং আত্মীয়স্বজনের যাতায়াতেও চরম ভোগান্তি পোহাতে হতো।

মনতলা গ্রামের স্থায়ী বাসিন্দা গফুর মিয়া বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তাটিতে কোনো ধরনের উন্নয়ন কাজ হয়নি। এক পর্যায়ে আমরা আশাও হারিয়ে ফেলেছিলাম। পরে গ্রামবাসী একত্র হয়ে সিদ্ধান্ত নিই নিজেদের অর্থায়নেই হলেও রাস্তাটির মাটি ভরাট করব।

স্থানীয় সূত্রে জানা যায়, পাশের এলাকায় মাটি ভরাটের কাজে একটি বেকু গাড়ি চলাচল করতে দেখে গ্রামের তিনজন ব্যক্তির উদ্যোগে গ্রামবাসী একত্রিত হন। পরে সবার আর্থিক সহযোগিতায় প্রায় ৯০০ ফুট রাস্তা মাটি ভরাট করে চলাচলের উপযোগী করা হয়।

গ্রামবাসীরা জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এলাকায় একটি ছোট কালভার্ট ও অন্য একটি রাস্তায় আংশিক মাটি ভরাটের কাজ করা হলেও মনতলা গ্রামের দীর্ঘ এই রাস্তাটি কোনো সরকারি প্রকল্পের আওতায় আসেনি।

এ বিষয়ে মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহেল হোসেন বলেন, এই গ্রামে আগে দুটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে একটি কালভার্ট ও একটি মাটির রাস্তা। তবে পুরো ইউনিয়নে একসাথে সব এলাকায় উন্নয়ন কাজ করা সম্ভব হয় না। ভবিষ্যতে সুযোগ পেলে এখানে আরও কাজ করার চেষ্টা করা হবে।

এদিকে এলাকাবাসীর দাবি, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এমন গুরুত্বপূর্ণ রাস্তাগুলো যেন যথাযথভাবে সরকারি পরিকল্পনার আওতায় আনা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy