প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১১:৫৪ এএম (ভিজিট : ৪৬)

X
দিনাজপুরের ঘোড়াঘাটে কারিগরি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন পুড়ইল ডুগডুগীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আব্দুল বারী।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক গঠিত যাচাই বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচন করেন।
তিনি এ বছর পঞ্চম বারের মত কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।
রোববার (১১জানুয়ারি)বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার।
জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়। যাচাই-বাছাই শেষে মনোনীত বোর্ড কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মো.আব্দুল বারীকে নির্বাচিত করে।
আব্দুল বারী অধ্যক্ষ হিসেবে ২০০৪ যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সততা, দক্ষতা ও যোগ্যতার সঙ্গে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে কলেজটির শিক্ষার মান উল্লেখযোগ্য ভাবে উন্নত হয়েছে।
নিয়মিত পাঠদানের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
তিনি চাকুরির পাশাপাশি মানবিক কাজে সক্রিয় ভুমিকা রাখেন। তার এই সাফল্যে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনরা আনন্দ প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন।