আখাউড়ায় ইকরা মাদরাসার বার্ষিক মাহফিল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইকরা দারুল উলুম মাদরাসার ১৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হিফজ সমাপনকারী হাফেজ

2026-01-12T12:22:50+00:00
2026-01-12T12:22:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় ইকরা মাদরাসার বার্ষিক মাহফিল
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১২:২২ পিএম   (ভিজিট : ১৭১)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইকরা দারুল উলুম মাদরাসার ১৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হিফজ সমাপনকারী হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১জানুয়ারি) দুপুরে মাদরাসা সংলগ্ন বায়তুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গণে আলেম-ওলামা, মাদরাসা শিক্ষক-ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতিতে এ মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতী জাবের কাসেমী। মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার উপদেষ্ঠা বাইতুস সালাম জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা জিয়াউল আমীন। অনুষ্ঠানে স্থানীয় আলেম ওলামাগণ ইসলামী আলোচনা করেন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাজহারুল হক দারুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মুফতি আসাদুজ্জামান।

বক্তারা তাঁদের বক্তব্যে পবিত্র কুরআনের হাফেজদের মর্যাদা, দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং নৈতিক ও আদর্শবান মানুষ গঠনে মাদরাসা শিক্ষার ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, কুরআনের আলোয় জীবন পরিচালনা করলেই ব্যক্তি ও সমাজে শান্তি প্রতিষ্ঠান সম্ভব। মাদরাসাটির সফলতা কামনা করেন অতিথিরা।

অনুষ্ঠানের সফলতা কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। পরে দুইজন সদ্য হিফজ সম্পন্নকারী হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি কাসেমীসহ উপস্থিত আলেমগণ। 

অনুষ্ঠান পরিচালনা করেনমাদরাসার প্রিন্সিপাল ইবরাহীম হোসাইন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy