কিশোরগঞ্জে সার ডিলার জাহেদুলের অর্থদন্ড
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১:১০ পিএম (ভিজিট : ১৩৮)

X
নীলফামারীর কিশোরগঞ্জে নীতিমালা বহির্ভূতভাবে কৃষকের নাম ক্যাশমেমোতে অন্তর্ভুক্ত না করে উন্মুক্ত রাষায়নিক সার বিক্রয়ের দায়ে বড়ভিটা ইউনিয়নের বিসিআইসির ডিলার মেসার্স জাহেদুল ইসলামের ৩০হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়েছে।
রোববার(১১জানুয়ারি) রাতে বড়ভিটা বাজারস্থ দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ অর্থদণ্ড আরোপ করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।