শিবপুরে শিক্ষার মানোন্নয়ন ও ভোট সচেতনতা বিষয়ে মতবিনিময় সভা

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর শিবপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে

2026-01-12T14:22:05+00:00
2026-01-12T14:22:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবপুরে শিক্ষার মানোন্নয়ন ও ভোট সচেতনতা বিষয়ে মতবিনিময় সভা
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২:২২ পিএম   (ভিজিট : ২২৪)
X

নরসিংদীর শিবপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবিরুল ইসলাম। অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার সুমা যাদব এবং শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর।

সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাক্ষেত্রে আধুনিক পদ্ধতির প্রয়োগ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সচেতন অংশগ্রহণ নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy