কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসারের অবসরজনিত বিদায় সংবর্ধনা

কেন্দুয়া প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফতাব উদ্দীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ জানুয়ারি)

2026-01-12T15:32:37+00:00
2026-01-12T15:32:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসারের অবসরজনিত বিদায় সংবর্ধনা
কেন্দুয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৩:৩২ পিএম   (ভিজিট : ৮৪)
X

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফতাব উদ্দীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরী। উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এখলাছ উদ্দীন ভুঞার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান কাজলের সঞ্চালনায় সভায় বিভিন্ন শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা মোঃ আফতাব উদ্দীনের দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করে প্রাথমিক শিক্ষার উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy