নেত্রকোনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার বিষয়ক মতবিনিময়

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের

2026-01-12T16:03:32+00:00
2026-01-12T16:03:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার বিষয়ক মতবিনিময়
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:০৩ পিএম   (ভিজিট : ১২০)
X

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মো. সাইফুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। মতবিনিময় সভায় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সালসহ সকল ইমামগণ অংশগ্রহণ করেন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সম্পন্নের জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইমামগণের গুরুত্বপূর্ন দায়িত্ব রয়েছে। 

নির্বাচনী আচরনবিধি অনুসরণ করে স্ব স্ব অবস্থান থেকে উৎসবমূখর পরিবেশে নির্বাচনের জন্য সকলের যথাযথভাবে দায়িত্বপালন করতে হবে।      
                                                                                     





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy