৫ দফা দাবিতে গাইবান্ধায় সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

সারাবাংলা

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের কারণে পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবিতে সোমবার গাইবান্ধা

2026-01-12T16:40:43+00:00
2026-01-12T16:40:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৫ দফা দাবিতে গাইবান্ধায় সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ৩৭)
X

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের কারণে পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবিতে সোমবার গাইবান্ধা শহরের ডিবি রোড কাচারী বাজার এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শিক্ষক আবুল বাশার, তাজুল ইসলাম তমাল, শিক্ষার্থী সাগর মিয়া, মোতাকাব্বির প্রামানিক, মোছা. আশা খাতুন, মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা বলেন, প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নেয়ার দাবি জানান। সেইসাথে সকল চাকরি পরীক্ষা ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চ্যাকার ও নেটওয়ার্ক জ্যামার রাখার দাবি জানান। 

তারা বলেন, স্বতন্ত্র কমিটি গঠন ও তার আওতায় সকল পরীক্ষা নিতে হবে ও একইদিনে একই সময়ে একাধিক পরীক্ষা নেয়া যাবে না এবং যে সকল প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদেরকে কোনোভাবেই প্রশ্ন প্রণয়ন করার দায়িত্ব না দেয়ারও দাবি জানান। 

বক্তারা আরও বলেন, যদি কোনো কারণে প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হয় তাহলে এর সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানকে স্বেচ্ছায় পদত্যাগ করারও দাবি জানান। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy