চট্টগ্রামে পুলিশ হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন টাইগারপাস আমবাগান এলাকায় এক যুগ আগে ছিনতাইকারীদের হামলায় পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় দায়ের

2026-01-12T17:44:48+00:00
2026-01-12T17:44:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে পুলিশ হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৫:৪৪ পিএম   (ভিজিট : ১৩৩)
X

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন টাইগারপাস আমবাগান এলাকায় এক যুগ আগে ছিনতাইকারীদের হামলায় পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আদালত ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. জাবেদ, নুরুল আলম, সুমন মোল্লা, হারুন অর রশিদ, তপন চন্দ্র সরকার, মিন্টু দাশ, আরছাল ওরফে রাসেল, ফারুক ওরফে বুলেট ফারুক, মো. সোহেল ও মো. বাবুল।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মোট আড়াই লাখ টাকা জরিমানার অর্থ নিহতের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন এবং বাকি পাঁচজন পলাতক।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ৩ নভেম্বর খুলশী থানার টাইগারপাস আমবাগান এলাকার ডিআইজি বাংলোর সামনে ছুরিকাঘাতে কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) নিহত হন।

ওইদিন একটি ছিনতাইয়ের ঘটনা দেখে বাধা দিতে গেলে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে আরও তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর পুলিশ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আটজনকে আসামি করে মামলা দায়ের করে।

এই হত্যা মামলায় মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

নিহত আবদুল কাইয়ুম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি ২০১২ সালের ৬ অক্টোবর কনস্টেবল হিসেবে পুলিশে যোগদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy