গণভোট সফল করতে ইউএনও রুমানা আফরোজের লিফলেট বিতরণ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর ও সফল করার লক্ষ্যে বাকেরগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা

2026-01-12T19:50:01+00:00
2026-01-12T19:50:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণভোট সফল করতে ইউএনও রুমানা আফরোজের লিফলেট বিতরণ
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ১৯৫)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর ও সফল করার লক্ষ্যে বাকেরগঞ্জ পৌরসভার বিভিন্ন  এলাকায় ব্যাপক প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 

সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

এছাড়াও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

প্রচারণা চলাকালীন প্রশাসক বলেন, "গণভোট আমাদের গণতান্ত্রিক অধিকার ও নাগরিক দায়িত্ব। পৌরবাসী যাতে স্বতঃস্ফূর্তভাবে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন এবং কোনো বিভ্রান্তি ছাড়াই নিজেদের মতামত প্রকাশ করতে পারেন, সেই উদ্দেশ্যেই আমরা এই প্রচারভিযান চালাচ্ছি।"

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের কাছে লিফলেট পৌঁছে দেওয়া হচ্ছে। সঠিক তথ্য প্রচারের মাধ্যমে ভোটারদের মাঝে সচেতনতা তৈরি করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।

পথসভা ও লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচি সফল করতে কাজ করে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ইতিমধ্যেই ভোটকেন্দ্রে সংস্কার, ভোট কেন্দ্রে যাওয়ার সড়ক সংস্কারের কাজ সহ ভোটারদের নির্বিঘ্নে ভোটদানে কোন প্রকার সমস্যা না হয় সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy