গোলাপগঞ্জে লেকভিউ গার্ডেন অ্যান্ড রিসোর্টের শেয়ারহোল্ডারদের প্রথম সাধারণ সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সোমবার গোলাপগঞ্জ পৌর শহরে লেকভিউ গার্ডেন অ্যান্ড রিসোর্টের শেয়ারহোল্ডারদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টায় শুরু হওয়া

2026-01-12T19:53:19+00:00
2026-01-12T19:53:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোলাপগঞ্জে লেকভিউ গার্ডেন অ্যান্ড রিসোর্টের শেয়ারহোল্ডারদের প্রথম সাধারণ সভা
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৭:৫৩ পিএম   (ভিজিট : ২৫২)
X

সোমবার গোলাপগঞ্জ পৌর শহরে লেকভিউ গার্ডেন অ্যান্ড রিসোর্টের শেয়ারহোল্ডারদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টায় শুরু হওয়া সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক ইমরান আহমদ।

পশ্চিম রায়গড় মসজিদের ইমাম ও শেয়ারহোল্ডার মাওলানা হেলাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্যোক্তাদের পক্ষে প্রকল্পের মূল পরিকল্পনা ও ভবিষ্যৎ রূপরেখা উপস্থাপন করেন চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। তিনি লেকভিউ গার্ডেন অ্যান্ড রিসোর্টকে একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব ও সম্ভাবনাময় পর্যটন প্রকল্প হিসেবে গড়ে তুলতে সকল শেয়ারহোল্ডারের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

সভায় শেয়ারহোল্ডার অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র ও নিয়মাবলি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

আলোচনায় অংশ নেন হাফিজ উদ্দিন আহমদ চৌধুরী, আনোয়ার আলমগীর, বাবুল আহমদ, মো. আল আমীন, শাহাজান আহমদ, আবুল কালাম আজাদ, ছদরুল ইসলাম, রাজন রাজা, রুহুল আবেদ, খুরশেদ আলম, গৌরা রঞ্জন কর, মেহেদী হাসান, জাবের আহমদ, সুমন আহমদ, নাহিদ আহমদ, রাজু আহমদ খান, নাজিম উদ্দিন, আনোয়ার মাছুম ও আনোয়ার হুমায়ুন।

সভায় লেকভিউ গার্ডেন অ্যান্ড রিসোর্টের ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়। জানানো হয়, ৬৫০ শতক জমির ওপর গড়ে উঠতে যাওয়া এই প্রকল্পে প্রাথমিকভাবে মোট ১০০টি শেয়ার বিক্রয় করা হচ্ছে। বর্তমানে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ১৫ হাজার টাকা। প্রত্যেক শেয়ারহোল্ডারের নামে সাড়ে ছয় শতক জমি সাব-কাবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রদান করা হবে।

সভাকালে শেয়ারহোল্ডাররা জমির দলিল, রেজিস্ট্রেশন প্রক্রিয়া, প্রকল্প বাস্তবায়ন ও আর্থিক স্বচ্ছতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে চেয়ারম্যান আনোয়ার শাহজাহান সেগুলোর বিস্তারিত জবাব দেন। 

তিনি আশ্বাস দেন যে, প্রকল্পের প্রতিটি ধাপে শেয়ারহোল্ডারদের অবহিত রাখা হবে এবং নিয়মিত সভা ও হিসাব উপস্থাপনের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

শেষে মাওলানা হেলাল আহমদের দোয়ার মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সভা শেষে শেয়ারহোল্ডারদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy