গোয়ালন্দে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর গোয়ালন্দে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরতে ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন করেছেন ঢাকা বিভাগের

2026-01-12T20:08:51+00:00
2026-01-12T20:08:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোয়ালন্দে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ৫২)
X

রাজবাড়ীর গোয়ালন্দে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরতে ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই প্রচারণার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে গণভোটের প্রয়োজনীয়তা,ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং জনগণের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার,গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

এ সময় বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন,একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। গণভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

পরে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে তাদের অবহিত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy