গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থীকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানকে গাজীপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে নিজে বা উপযুক্ত

2026-01-12T20:31:13+00:00
2026-01-12T20:31:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থীকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ১২৯)
X

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানকে গাজীপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে নিজে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখা দেওয়ার আদেশ দিয়েছেন ওই ট্রাইব্যুনালের বিচারক গাজীপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ হাসিনুর রহমান মিলন। সোমবার ওই ট্রাইব্যুনাল থেকে প্রেরিত এক চিঠিতে এ নির্দেশ প্রদান করা হয়।

চিঠি সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি পূর্ব চাঁদপুর বারেক ভান্ডারীর ২য় বার্ষিক ওরশ মাহফিলে, গত ৯ জানুয়ারি স্বপ্নগাঁছা নারী সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং গত ১০ জানুয়ারি কম্পাস ফাউন্ডেশনের ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে এবং নিজের জন্য ধানের শীষে ভোট প্রদানের জন্য প্রচারণা করেন এবং তা মজিবুর রহমানের নামীয় ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার লাইভ সম্প্রচার করা হয়। 

এছাড়াও ওই আইডি হতে প্রতিনিয়ত নির্বাচনি প্রচার-প্রচারণা করা হচ্ছে। আপনি উপর্যুুক্ত কার্যক্রমের মাধ্যমে ভোট গ্রহণেরর জন্য নির্ধারিত দিন তিন সপ্তাহ সময়ের পূর্বেই নির্বাচনি প্রচারণা, সভা সমাবেশ করছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০২৫ এর বিধি ৩ ও ১৮ লঙ্ঘন মর্মে কমিটির নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

এমতাবস্থায় আপনার (মজিবুর রহমানের) বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত পূর্ণাঙ্গ অনুসন্ধান পূর্বক লিখিত সুপারিশসহ প্রতিবেদন কেন নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করা হবে না বা উক্ত বিধি লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট অপরাধ আমলে গ্রহণ করে কেন শান্তি প্রদান করা হবে না এ বিষয়ে আগামী ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় কমিটির অস্থায়ী কার্যালয় ‘ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, গাজীপুর (জেলা ও দায়রা জজ আদালত, গাজীপুর এর ২য় তলায়)-এ নিজে বা উপর্যুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হল। ব্যর্থতায় প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ আদেশ প্রদান করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy