গৃহহীন পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে ভান্ডারকাঠি গ্রামে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে মানবেতর জীবনযাপন করছেন অসহায় বিধবা ভিক্ষুক

2026-01-13T10:30:13+00:00
2026-01-13T10:30:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৃহহীন পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:৩০ এএম   (ভিজিট : ১১৭)
X

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে ভান্ডারকাঠি গ্রামে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে মানবেতর জীবনযাপন করছেন অসহায় বিধবা ভিক্ষুক সাগরিকা রানী। স্বামীহারা এই নারী দুই নাবালক শিশু সন্তানকে নিয়ে একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বসবাস করছেন। ১০ বছর আগে স্বামী চিত্তরঞ্জন মারা যাওয়ার পর জীবনের তাগিদে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, কখনো অনিশ্চিত সাহায্যের ওপর নির্ভর করেই চলছে তাদের সংসার। 


সাগরিকা রানীর জীবনের দুর্দশার চিত্র নিয়ে গত ২২ ডিসেম্বর  দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ও বরিশালের স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের দৃষ্টিগোচর হলে 'বাকেরগঞ্জে অসহায় বিধবা ভিক্ষুক সাগরিকা রানীর মানবেতর জীবনযাপন, দুই সন্তান নিয়ে ঝুপড়ি ঘরে বসবাস' সহ বিভিন্ন দুঃখ দুর্দশা লাঘবে এমন মানবিক উদ্যোগ গ্ৰহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

 অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের দুঃখ দুর্দশা লাঘবে আজ ১২ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার দুপুর ১ টার সময় সাগরিকা রানীর বাড়িতে যান। এ সময় সাগরিকা রানীর হাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ শীতবস্ত্র প্রদান করেন। এবং সাগরিকা রানীকে একটি গৃহ উপহার দেওয়ার আশ্বাস দেন উপজেলা এই নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।

এ সময় উপস্থিত ছিলেন গারুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম কাইউম খান, ইউনিয়ন পরিষদ সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অসহায় সাগরিকা রানীর দুঃখ দুর্দশা লাঘবে এমন মানবিক উদ্যোগ কে স্বাগত জানান স্থানীয় সাধারণ মানুষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ সকলের উদ্দেশ্যে বলেন আমাদের সমাজে এমন অসংখ্য হতদরিদ্র অসহায় সাগরিকা রানী রয়েছে, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত,। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ সবসময় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন সাধারণ মানুষের দুর্ভোগ ও দুখ দুর্দশা লাঘবে কাজ করবে ও সকলের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দরজা উন্মুক্ত থাকবে বলেও তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy