শাকসু নির্বাচন স্থগিতের আশঙ্কায় শিক্ষার্থীদের বিক্ষোভ

শাবি প্রতিনিধি

শিক্ষা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার

2026-01-13T10:48:40+00:00
2026-01-13T10:48:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাকসু নির্বাচন স্থগিতের আশঙ্কায় শিক্ষার্থীদের বিক্ষোভ
শাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১০:৪৮ এএম   (ভিজিট : ৬২)
X

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১২ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের সব পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তের আওতায় শাকসু নির্বাচনও স্থগিত হতে পারে—এমন আশঙ্কা থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

এর প্রতিবাদে সোমবার দিবাগত রাত ১১টার দিকে শাকসু নির্বাচন কমিশন অফিসসংলগ্ন আইআইসিটি ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভ চলাকালে বিজয় ২৪ হলের ভিপি পদপ্রার্থী খলিলুর রহমান চাঁদ অসুস্থ হয়ে চেতনা হারিয়ে ফেলেন। পরে সহপাঠীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও সহ-সভাপতি পদপ্রার্থী ফয়সাল হোসাইন বলেন, “বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর সরকার কোনো অনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। আমরা এ বিষয়ে প্রশাসনের কাছ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ ছাত্রশিবির, ছাত্রদল এবং বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy