ঘোড়াঘাটে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মোশফেকুল ইসলাম

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) মো. মোশফেকুল

2026-01-13T11:14:41+00:00
2026-01-13T11:14:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মোশফেকুল ইসলাম
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১১:১৪ এএম   (ভিজিট : ৩৮)
X

দিনাজপুরের ঘোড়াঘাটে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান)  মো. মোশফেকুল ইসলাম।

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক গঠিত যাচাই বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচন করেন। 

মো. মোশফেকুল ইসলাম ২০১৫ সালে ওসমানপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি প্রথম বারের মত মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

তিনি ওসমানপুর উচ্চ বিদ্যালযে়র শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক,আমাদের পৃথিবীর সমাজ কল্যাণ সংস্থার শিক্ষা বিষয়ক সম্পাদক , শিক্ষক বাতায়ন দিনাজপুর জেলা শিক্ষক এম্বাসেডর, শিক্ষা ক্রম - ২০২২  উপজেলা মাস্টার ট্রেইনার, ঘোড়াঘাট উপজেলা আদর্শ  শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকসহ সমাজসেবা কাজে নিয়োজিত রয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy