সাতক্ষীরায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে সেচ্ছাসেবী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রানা সরদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার হাজরাকাটি গ্রামের রাজ্জাক

2026-01-13T13:02:45+00:00
2026-01-13T13:02:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে সেচ্ছাসেবী নিহত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১:০২ পিএম   (ভিজিট : ১৪৩)
X

সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রানা সরদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে।  রানা সরদার দীর্ঘদিন ধরে হাজরা কাটি ব্লাড ডোনাস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব ও পালন করছেন।


মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে তালা উপজেলার তালা তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রানা সরদার জাতপুর দিক থেকে মোটরসাইকেলে করে তালার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ‘লিটন ট্রাভেলস’-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।


দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোক ও আহাজারি।


তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy