শিবপুরে ফসলি জমির মাটি কাটায় এক লক্ষ টাকা জরিমানা

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের কানাহোটা গ্রামে কৃষি জমির টপ লেয়ার কাটায় আল আমিন নামে এক ব্যক্তিকে নগদ

2026-01-13T13:27:25+00:00
2026-01-13T13:27:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবপুরে ফসলি জমির মাটি কাটায় এক লক্ষ টাকা জরিমানা
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১:২৭ পিএম   (ভিজিট : ১৫৪)
X

নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের কানাহোটা গ্রামে কৃষি জমির টপ লেয়ার কাটায়  আল আমিন নামে এক ব্যক্তিকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। 

সোমবার (১২ জানুয়ারি) রাত ৮.৩০ টায় ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। 

জানা যায়, রাতের আধারে কৃষি জমির মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। এসময় অনুমতি ছাড়া কৃষি জমিতে পুকুর খনন করার অভিযোগে আল-আমিন নামে একজন ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়। ধৃত ব্যক্তি অপরাধ স্বীকার করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ১লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। 

এ সময় সহকারী কমিশনার(ভূমি) মুঃ আব্দুর রহিম সহ শিবপুর মডেল থানার একটি চৌকস টহল টিম ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

শিবপুর উপজেলায় ফসলি জমি রক্ষায় এমন অভিযান চলমান থাকবে বলে জানান ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy