প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:০৫ পিএম আপডেট: ১৩.০১.২০২৬ ৫:০৭ পিএম (ভিজিট : ১২৩)

X
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জমির টপসয়েল কাটায় ১ টি স্কেভেটর ও ৩টি ডাম্প ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে জেলা এনএসআই চট্টগ্রামের (গোয়েন্দা সংস্থা)তথ্যের ভিত্তিতে পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।
এ সময় লোহাগাড়া থানা পুলিশের সদস্য, আনসার সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে অভিযানে যাই। প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে মাটি খেকোরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাই কাউকে আটক করা যায় নি। এ সময় ঘটনাস্থল থেকে একটি স্কেভেটর ও তিনটি ডাম্প ট্রাক জব্দ করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য লোহাগাড়ায় নিয়মিত রাতের আধারে প্রতিনিয়তঃ জমির টপসয়েল, পাহাড় কাটছে মাটিখেকু সেন্ডিকেড।
রাত নামলেই যেন মাটিকাটার ধুম পড়ে যায়। সচেতন মহল এ ব্যাপারে আশু পদক্ষেপ গ্রহণ জরুরী মনে করেন