শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন

স্টাফ রিপোর্টার, শেরপুর

সারাবাংলা

অবাধ, সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরজমিনে পরিদর্শন করেছেন অত্র

2026-01-13T16:45:44+00:00
2026-01-13T16:45:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন
স্টাফ রিপোর্টার, শেরপুর
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৭১)
X

অবাধ, সুষ্ঠ  ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরজমিনে পরিদর্শন করেছেন অত্র জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম মহোদয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০ ঘটিকা থেকে অত্র জেলার নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলো সরজমিনে পরিদর্শনকালে কেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষ, ভোটারদের প্রবেশের পথ ও সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তাঁরা এলাকায় উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন ও ভোটারদেরকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য উৎসাহ প্রদান-সহ উপস্থিত ভোটার ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

এসময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিমার-রেজওয়ানা আফরিন, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান-সহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন৷





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy