ময়মনসিংহ-২ তারাকান্দা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচার পত্র বিতরণ করেন ইউএনও মোঃ আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরসহ উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচন কমিশনের অনুমোদিত প্রচার লিফলেট বিতরণ করা হয়।
প্রচার পত্র বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম জনগণের উদ্দেশ্যে বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা নাগরিকের সাংবিধানিক প্রক্রিয়া। প্রত্যেক নাগরিকের উচিত সাংবাধানিক প্রক্রিয়া প্রয়োগ করা। এ বিষয়ে প্রত্যেকটা নাগরিককে অবগত করা এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
ভোটারদের অংশগ্রহণ ও সচেতনতা বাড়াতে ভোটাধিকার সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনীর সমন্বয়ে ওই কার্যক্রম পরিচালনা করা হয়।
গণভোটের গুরুত্ব তুলে ধরা এবং সবার অংশগ্রহণে একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ গড়ে তোলাই মূল লক্ষ্য। এই সময় কোদালধর বাজারে একটি কেন্দ্র পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জিয়াদাদ রহমান, এএসপি ফুলপুর সার্কেল রাকিবুল, বিজিবি আবুল কাশেম তারাকান্দা থানা অফিসার ইনচার্জ তানভীর আহমেদ, উপজেলা কৃষি অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, উপজেলা নির্বাচন অফিসারসহ উপজেলার যুব ও প্রাণী সম্পদের কর্মকর্তা বৃন্দ ।