প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:১৬ পিএম (ভিজিট : ৪৫)

X
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
সোমবার (১২ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি)র উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সব রিটার্নিং কর্মকর্তাদের আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের সব পেশাজীবী ও অন্যান্য সংগঠনের নির্বাচন স্থগিত করার নির্দেশ দেয়া হয়েছে।
এরই প্রতিবাদে সোমবার দিবাগত রাত ১১ টায় শাকসু নির্বাচন কমিশন অফিস আইআইসিটি ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেয়।
এসময় বিজয় ২৪ হলের ভিপি পদপ্রার্থী খলিলুর রহমান চাঁদ চেতনা হারিয়ে ফেলেন।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সহ-সভাপতি পদপ্রার্থী ফয়সাল হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর সরকার কোনো অনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত না নিয়ে যাবো না। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাবো।
বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রশিবির,ছাত্রদল ও প্রগতিশীল শিক্ষার্থীরা অংশ নেয়।