শ্রীপুরে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার

2026-01-13T21:01:18+00:00
2026-01-13T21:01:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৯:০১ পিএম   (ভিজিট : ১২৭)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, শিক্ষক সমাজ, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজনরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানটি আয়োজন করে শ্রীপুর উপজেলা প্রশাসন।

সভায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন।

উপজেলা নির্বাচন কমিশনার ফাতেমা তুজ জোহরা।এসময় সহকারি পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল মেরাজুল ইসলাম, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির আহমদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন । 

এসময় বক্তারা বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতামত। দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণভোট ও নির্বাচনে নাগরিকদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। সঠিক তথ্য জানা, গুজব এড়িয়ে চলা এবং দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।

তারা আরও বলেন, ভোটারদের মধ্যে আস্থা তৈরি, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করবে।

সভা শেষে অংশগ্রহণকারীরা গণভোট ও নির্বাচন বিষয়ে নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy