বরেন্দ্র অঞ্চলের পানিসংকটে হাবিপ্রবির ‘সুপারজেন ওয়াটার ফিল্টার’

হাবিপ্রবি প্রতিনিধি

সারাবাংলা

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ইউনিসেফের জেনারেশন আনলিমিটেড প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জ-এর রংপুর বিভাগীয় অঞ্চলে

2026-01-14T11:20:05+00:00
2026-01-14T11:20:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরেন্দ্র অঞ্চলের পানিসংকটে হাবিপ্রবির ‘সুপারজেন ওয়াটার ফিল্টার’
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১১:২০ এএম   (ভিজিট : ৭৪)
X

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ইউনিসেফের জেনারেশন আনলিমিটেড প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত ইমাজেন ভেঞ্চারস ইয়ুথ চ্যালেঞ্জ-এর রংপুর বিভাগীয় অঞ্চলে বিজয়ী হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের দল। তাদের উদ্ভাবিত প্রকল্প সুপারজেন ওয়াটার ফিল্টার ইতোমধ্যেই ব্যবহারকারীদের মধ্যে সাড়া ফেলছে।  

নওগাঁর নিয়ামতপুরসহ বরেন্দ্র অঞ্চলের বহু এলাকায় নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল পাওয়া এখনো বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিনের পানিদূষণ ও সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের উদ্ভাবিত এই ফিল্টার স্থানীয় মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে।  

উদ্ভাবকরা জানিয়েছেন, ফিল্টারটি শুধু গ্রামীণ অঞ্চলের জন্য নয়, নগর এলাকায়ও কার্যকর। বিশেষ করে ঢাকার ট্যাপের পানি পরিশোধনে এটি সক্ষম।  

ল্যাব-সার্টিফায়েড এই ফিল্টারের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ৯৯৯ টাকা। উদ্যোক্তাদের দাবি, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখেই এ মূল্য নির্ধারণ করা হয়েছে। সহজ ব্যবহার ও বহনযোগ্য নকশার কারণে এটি ব্যাচেলর, শিক্ষার্থী ও ভ্রমণকারীদের জন্য বিশেষভাবে উপযোগী।  

বিশেষজ্ঞরা মনে করেন, সাশ্রয়ী মূল্যের এ ফিল্টার বরেন্দ্র অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নগরবাসীর পানির মান নিয়ে উদ্বেগও কমাতে সহায়ক হবে।  

প্রাথমিক ব্যবহারকারীরা জানিয়েছেন, ফিল্টার ব্যবহারের ফলে পানির স্বাদ উন্নত হয়েছে এবং পানি ফুটানোর প্রয়োজন অনেকটাই কমে গেছে। উদ্যোক্তারা আশাবাদী, দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদ পানীয় জল নিশ্চিত করার ক্ষেত্রে এই উদ্যোগ একটি কার্যকর ও টেকসই সমাধান হিসেবে প্রতিষ্ঠিত হবে।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy