প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১১:৫০ এএম (ভিজিট : ২৩৩)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুর রায়পুর উপজেলায় এক অবহিতকরণ র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে পরিষদের ভিতরে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীদের হাতে ছিল গণভোটে হা ভোটের বিভিন্ন উপকাকারে দিক তুলে ধরা প্ল্যাকার্ড ও ব্যানার হতে ছিল।
র্যালির শেষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার জানান, এ র্যালি মাধ্যমে গণভোট বিষয়ে সচেতনতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তাহের, সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা এবং রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া। এছাড়াও র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, স্কাউট শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।