১৭ জানুয়ারি থেকে ভোট পর্যবেক্ষণে মাঠে থাকছে ইইউর প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৭ জানুয়ারি থেকে তাদের ৫৬ জন নির্বাচনী পর্যবেক্ষক সারাদেশে পাঠাবেন। নিয়োজিতরা তাদের নির্ধারিত এলাকায় নির্বাচনী

2026-01-14T12:14:20+00:00
2026-01-14T12:27:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
১৭ জানুয়ারি থেকে ভোট পর্যবেক্ষণে মাঠে থাকছে ইইউর প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১২:১৪ পিএম  আপডেট: ১৪.০১.২০২৬ ১২:২৭ পিএম  (ভিজিট : ৭৩)
X

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৭ জানুয়ারি থেকে তাদের ৫৬ জন নির্বাচনী পর্যবেক্ষক সারাদেশে পাঠাবেন। নিয়োজিতরা তাদের নির্ধারিত এলাকায় নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং মূল দলের কাছে রিপোর্ট করবেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে আসা ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা।

এই সাক্ষাতে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট মারসেল নেগি ও ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসচেনকা অংশ নেন। সাক্ষাৎকালে ইইউ প্রতিনিধিরা মিশনের কাঠামো ও কার্যপরিধি সম্পর্কে অবহিত করেন।

তারা জানিয়েছেন, ১৭ জানুয়ারি থেকে সারাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করা হবে। এ ছাড়া, নির্বাচনের আগে ভোটগ্রহণ, ভোটগণনা ও ফলাফল প্রক্রিয়া পর্যবেক্ষণে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে যোগ দেবেন।

ইইউ প্রতিনিধিরা আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে মিশনটি পুরো নির্বাচনী প্রক্রিয়ার একটি তথ্যভিত্তিক, সামগ্রিক ও নিরপেক্ষ মূল্যায়ন উপস্থাপন করবে। নির্বাচনের পর ১৪ ফেব্রুয়ারি তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে এবং একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে। 

ইইউর পর্যবেক্ষণ মিশনকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে জানান অধ্যাপক আলী রীয়াজ।





  বিষয়:   ইইউ  ইউরোপীয় ইউনিয়ন  আলী রীয়াজ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy