সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

শতাধিক মানুষকে গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে

2026-01-14T12:30:34+00:00
2026-01-14T12:30:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাক্ষ্যগ্রহণ ৮ ফেব্রুয়ারি
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১২:৩০ পিএম   (ভিজিট : ৬৬)
X

শতাধিক মানুষকে গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে আদেশ দেন। সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগমী ৮ ফেব্রুয়ারি থেকে।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, যারা অপরাধী ও অপরাধ করছে তাদের পেছনে ছুটছি, কোনো বাহিনীর পেছনে নয়।

তিনি বলেন, গুম কমিশনের রিপোর্ট এই আদালতে দাখিল করা হবে। প্রমাণ করার জন্য যত ম্যাটেরিয়াল আছে তা দিয়ে জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার চেষ্টা থাকবে।

এর আগে গত ১৭ ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর, তা উপস্থাপন করে তিনটি অভিযোগ আমলে নেয়ার আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরবর্তীতে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আদেশ দেন।
 
আর ট্রাইব্যুনাল-২ এ আজ আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোসহ ৭জন হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।
 
এর আগে গত রোববার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এছাড়া, আবু সাঈদ হত্যা মামলারও আজ যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণ হতে পারে।




  বিষয়:   সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল  মানবতাবিরোধী অপরাধ  মামলা 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy