টিকটক না করার শর্তে ৭ মাসের শিশুর দায়িত্ব পেল সেই কিশোরী মা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

হাজারীবাগের আলোচিত ১৩ বছর বয়সী এক কিশোরী মায়ের কাছে তার ৭ মাস বয়সী শিশুকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফেসবুক

2026-08-04T18:26:26+00:00
2026-08-04T18:26:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টিকটক না করার শর্তে ৭ মাসের শিশুর দায়িত্ব পেল সেই কিশোরী মা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:২৬ পিএম   (ভিজিট : ১০২)
কিশোরী মা অনামিকা আক্তার জুঁই
X

কিশোরী মা অনামিকা আক্তার জুঁই

হাজারীবাগের আলোচিত ১৩ বছর বয়সী এক কিশোরী মায়ের কাছে তার ৭ মাস বয়সী শিশুকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফেসবুক ও টিকটক ব্যবহার না করার শর্তে ঢাকা জেলা লিগ্যাল এইড এই নির্দেশ দেয়।

 আজ মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে শিশুটির অভিভাবকত্ব-সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। 

শুনানি শেষে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান জানান, বিদ্যমান আইন অনুযায়ী আপাতত ৭ মাস বয়সী শিশুটি তার মায়ের সঙ্গেই থাকবে। একই সঙ্গে শিশুর স্থায়ী অভিভাবকত্ব নির্ধারণে বাবার করা আবেদন যথাযথ পারিবারিক আদালতেই নিষ্পত্তি হবে বলে জানানো হয়েছে।

তিনি আরো জানান, শুনানির সময় কিশোরী মাকে ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উভয় পক্ষকেই ভবিষ্যতে আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

লিগ্যাল এইড সূত্র জানায়, শিশুটির স্থায়ী অভিভাবকত্ব নিয়ে বাবার করা আবেদন বর্তমানে সংশ্লিষ্ট পারিবারিক আদালতে বিচারাধীন। ফলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সেই আদালতের রায়ের ভিত্তিতেই হবে।

সম্প্রতি ১৩ বছর বয়সী কিশোরী মা ও তার ৭ মাস বয়সী শিশুকে ঘিরে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অভিযোগে বলা হয়, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর কিশোরীকে ফুঁসলিয়ে নিয়ে নোটারির মাধ্যমে বিয়ে করা হয়। পরবর্তীতে তিনি শারীরিক নির্যাতনের শিকার হন এবং এক পর্যায়ে তার সন্তানকে তার কাছ থেকে আলাদা করে রাখা হয়। পরে ঢাকা জেলা লিগ্যাল এইডের উদ্যোগে শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। 

এ ঘটনার পর শিশুর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে লিগ্যাল এইডের উদ্যোগে শুনানি অনুষ্ঠিত হয়। তবে শিশুর স্থায়ী অভিভাবকত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন পারিবারিক আদালতের ওপরই নির্ভর করছে।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy