হরিণাকুন্ডুতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মাসুদুল হক টিপু

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

শিক্ষা

শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে হরিণাকুন্ডু উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক

2026-01-14T13:03:30+00:00
2026-01-14T13:03:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হরিণাকুন্ডুতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মাসুদুল হক টিপু
হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১:০৩ পিএম   (ভিজিট : ৩৪৯)
X

শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে হরিণাকুন্ডু উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুল হক টিপু।

দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দূরদর্শিতার সঙ্গে শিক্ষা প্রশাসন পরিচালনা করে আসছেন। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষকদের পেশাগত উন্নয়ন, বিদ্যালয়ের শৃঙ্খলা ও একাডেমিক পরিবেশ উন্নয়নে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তাঁর নেতৃত্বে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় আজ এলাকায় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত।

শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে মোঃ মাসুদুল হক টিপুর নিরলস প্রচেষ্টা তাঁকে শিক্ষক সমাজে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়া তাঁর ব্যক্তিগত অর্জনের পাশাপাশি সমগ্র হরিণাকুন্ডু উপজেলার জন্য এক গৌরবের বিষয়।স্থানীয়রা তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান। 





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy