ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে মুকসুদপুরে অবহিতকরণ সভা

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে ভোটাধিকার বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি অবহিতকরণ

2026-01-14T13:58:51+00:00
2026-01-14T13:58:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে মুকসুদপুরে অবহিতকরণ সভা
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১:৫৮ পিএম   (ভিজিট : ১১৬)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে ভোটাধিকার বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির। তিনি বলেন, নির্বাচন ও গণভোটে জনগণের সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণ একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।

মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত এবং উপজেলা নির্বাচন অফিসার মো. নুরু আমিন।

বক্তারা তাঁদের বক্তব্যে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, নির্বাচন ও গণভোটে ভোটারদের করণীয়, আচরণবিধি মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অবহিতকরণ সভায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতাধীন বিভিন্ন শ্রেণি ও পেশার ভাতাপ্রাপ্ত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। সভা শেষে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকরা জানান, এ ধরনের সভার মাধ্যমে তৃণমূল পর্যায়ের জনগণের মধ্যে নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা আরও বাড়বে বলে তাঁরা আশা প্রকাশ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy