র‌্যাংকিংয়ে বিশ্বে সপ্তম এবং এশিয়ায় পঞ্চম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের পাসপোর্ট শক্তিমত্তার তালিকায় বাংলাদেশের অবস্থান আবারও নিচের দিকে। হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জানুয়ারির হালনাগাদ প্রতিবেদনে বিশ্বের

2026-01-14T13:55:05+00:00
2026-01-14T13:55:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
র‌্যাংকিংয়ে বিশ্বে সপ্তম এবং এশিয়ায় পঞ্চম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১:৫৫ পিএম   (ভিজিট : ৬৯)
X

বিশ্বের পাসপোর্ট শক্তিমত্তার তালিকায় বাংলাদেশের অবস্থান আবারও নিচের দিকে। হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জানুয়ারির হালনাগাদ প্রতিবেদনে বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান পঞ্চম দুর্বল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস তাদের সর্বশেষ পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করে। এতে ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের র‌্যাংকিং নির্ধারণ করা হয়েছে।

পাসপোর্ট র‌্যাংকিংয়ে এবারও এককভাবে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা বিশ্বের ১৯২টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ পান। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন। তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের পাঁচ দেশ ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন। চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড ও নরওয়ে; এসব দেশের নাগরিকরা ১৮৫টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পান। পঞ্চম অবস্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৪টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে সক্ষম।

ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের মাত্র ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। ১০১টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৫তম। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত সূচকে ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ১০০তম স্থানে। অর্থাৎ এবার কিছুটা উন্নতি হলেও অবস্থান এখনো দুর্বলই রয়ে গেছে।

অন্যদিকে, পাসপোর্ট র‌্যাংকিংয়ের একেবারে নিচের দিকে রয়েছে পাকিস্তান ও ইয়েমেন (যৌথভাবে ৯৮তম), ইরাক (৯৯তম), সিরিয়া (১০০তম) এবং আফগানিস্তান (১০১তম)। এসব দেশের নাগরিকরা যথাক্রমে মাত্র ৩১, ২৯, ২৬ ও ২৪টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পান।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী মালদ্বীপ। দেশটির অবস্থান ৫২তম এবং মালদ্বীপের নাগরিকরা ভিসা ছাড়াই ৯২টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন।

হেনলি পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিবেচনায় নিয়ে এ র‌্যাংকিং প্রণয়ন করা হয়েছে।




  বিষয়:   পাসপোর্ট  বাংলাদেশ  র‌্যাংকিং  বিশ্ব  এশিয়া  দুর্বল 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy