প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ২:৩৫ পিএম আপডেট: ১৪.০১.২০২৬ ২:৩৮ পিএম (ভিজিট : ১৯৪)

X
প্রাচীন স্থাপত্যকলার এক অন্যন্য নিদর্শন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদ খোসাল মসজিদের দান বাক্সে মিলল ৮ লাখ ৯৪ হাজার ৭৬০ টাকা।
মঙ্গলবার (১৩জানুয়ারি) সকালে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামে অবস্থিত ইতিহাস-ঐতিহ্যের মসজিদটির দান বাক্স খুলে গণনা করে ওই পরিমান টাকা পাওয়া গেছে। দিনব্যাপি গণনাকালে গত ৬মাসে ওই পরিমান টাকা দান বাক্সে জমা হয়।
মসজিদ কমিটির সভাপতি ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া ও সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমানের উপস্থিতিতে দান বাক্স খোলা ও গণনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, মসজিদের ক্যাশিয়ার মজনুর রহমান, সদস্য রুহুল আমিন, আজিজুল ইসলাম, নাছরুল ইসলাম,জগদীশ চন্দ্র প্রমুখ।
জানা গেছে, স্থানীয়সহ দূরদূরান্তের অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিগণ আল্লাহর নৈকট্য ও মনোবাসনা পূরণে প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করেন। এছাড়াও বিভিন্ন ধর্মের মানুষের মধ্য কেউবা রোগ মুক্তি, কেউবা মনোবাসনা পূরণে টাকাসহ নানা জিনিস মান্নত করে থাকেন।
মসজিদের ক্যাশিয়ার মজনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ যাবতকাল দান বাক্স থেকে পাওয়া ৯০লাখ টাকা ব্যাংকে গচ্ছিত আছে। ইতিমধ্যে মসজিদটি নির্মানে ৫তলার স্টিমেট করা হয়েছে। সভাপতি ইউএনও মহোদয় অনুমতি দিলে প্রাথমিকভাবে ৩তলা মসজিদ নির্মান করা হবে। তিনি আরো বলেন, মসজিদটি তৈরির সময় চিটাগুড়, চুন সুরকি এবং পোড়ামাটি ব্যাবহার করে নির্মাণ করা হয়। চাঁদ এবং খোসাল চৌধুরী নামে দুই ছেলে ছিলেন। চাঁদ চৌধুরী এবং খোসাল চৌধুরী মসজিদটি নির্মাণ করেন। সেই থেকে নামকরণ হয় চাঁদ খোসাল মসজিদ।