ঢাবি পরিসংখ্যান বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) ছাত্র-শিক্ষক কেন্দ্র

2026-01-14T21:52:56+00:00
2026-01-14T21:52:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাবি পরিসংখ্যান বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:৫২ পিএম   (ভিজিট : ৬৭)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বক্তব্য রাখেন। বিভাগের সহকারী অধ্যাপক ড. কাঞ্চন কুমার সেন স্বাগত বক্তব্য দেন।

বক্তারা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। তারা বলেন, উন্নত সমাজ বিনির্মাণের লক্ষ্যে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy